we have built our stage ourselve
Shabdaboli Group Theatre

Barisal Shishu Theatre

চারিদিকে নগরায়ন, ভাঙ্গছে মাটির উঠান, গড়ছে ইট, কাঠ পাথরের দেয়াল, হারিয়ে যাচ্ছে মাটির টান, ঐতিহ্যের টান, আমাদের সংস্কৃতি যা থেকে বাদ পড়ছে না শিশুরাও, যারা গড়বে আগামী দিনের পৃথিবী, সমস্ত বিশ্ব থিয়েটারের নতুন দিগন্তের আবিস্কার করেছে, তখনও আমরা অনেক পিছিয়ে বিশেষ করে বাংলার দক্ষিণাঞ্চল বরিশালে ছিল না কোন শিশু থিয়েটার।
বরিশাল শিশু থিয়েটার দীর্ঘদিনের শিশু নাটকের স্থবিরতা কাটিয়ে উঠতে শব্দাবলী গ্রুপ থিয়েটার ও পিপলস থিয়েটারের সহযোগিতায় ২৮ আগস্ট ২০০১ তারিখ পাঁচদিন ব্যাপী শব্দাবলী কার্যালয়ে আয়োজন করে নাট্য কর্মশালার। এ কর্মশালার মাধ্যমেই কয়েকজন প্রগতিশীল ব্যক্তির সমন্বয়ে সংগঠিত হয় ‘বরিশাল শিশু থিয়েটার’।
যার স্লোগান ‘শিশুর মেধা বিকাশে নাট্য চর্চা’ যার পরিচালনায় থাকে শব্দাবলী গ্রুপ থিয়েটার।
আমরা মনে করি, নাটক দেখায় মুক্তির আলো। মুক্ত মনের মুক্ত আকাশে ভরিয়ে তুলবে আগামীর পথ নব সৃষ্টির উন্মাদনায়। আর এ উদ্দেশ্যেই আমরা গড়েছি বরিশাল শিশু থিয়েটার। শুধুমাত্র শিশুদের নিয়ে নাটক নির্মাণে ব্রতী আমরা। আগামী প্রজন্মকে ভবিষ্যত গড়ার দীক্ষায় চিনিয়ে দিতে চাই আমাদের মুক্ত চিন্তা ও মুক্ত বুদ্ধীর শত্রুদের।