we have built our stage ourselve
Shabdaboli Group Theatre


Drama Brospotibar
Story : Bodrun Nahar
Script : Animesh Saha Litu
Direction : Mukul Rahman
Shabdaboli Production - 57
Studio Theatre Production - 22
The background story is released. The mayadane one of the army camp and fled back to stun Khaleque bibike Sakina gets one heroine. That moment was one of the Jabber yuddhasangi. At that point Jabbar shot hurt Pakistan loses a leg. Khaleque sakinake the new home of the war safely away. At the end of the war he returned to the heroine sambhaba children. He was married in the state Khaleque Mandal. One child even after marriage, Sakina Bibi janmahaya heroine. The Khaleque Mandal two large chelekei your child's identity and death was in the child's own all the property in equal shares. The outing comes days after the war so that the Jabber friends. Currently, he is known as Fakir lyanara. Jabbar, who recognize that the Sakina Bibi. Œ in honor of him. The identity of the family everyone. Paryaye from one of the Khaleque Mandals two sons elder son is not your son. The War Child. This was after the racket was. Mandal's home on the racket. The son of the elder brother of Vijay Mandal Mandal her children with the same mother but not the father's child. The Father of all his property to be alone. This was the start of the conflict in the family. Conflict of hassle. At one point all the blame on the mother, Bibi Sakina. According to the villagers, and the brothers decided to place the goyala her room. The ultimate stage mother always more humiliated than they leave home.
গল্পটি মুক্তি যুদ্ধের প্রেক্ষাপটে। যুদ্ধের ময়দানে এক মুক্তিযোদ্ধা খালেক অচেতন অবস্থায় আর্মি ক্যাম্প থেকে পালিয়ে আসা এক বীরাঙ্গনা সকিনা বিবিকে পায়। ঐ মুহুর্তে তার যুদ্ধসংগী ছিল আর এক মুক্তিযোদ্ধা জব্বার। সেই মুহুর্তে জব্বার পাকিস্তানিদের গুলিতে আহত হয়ে এক পা হারায়। খালেক সকিনাকে নিয়ে বন্ধুর বাড়িতে নিরাপদে রেখে আবার যুদ্ধে চলে যায়। যুদ্ধ শেষে ফিরে এসে দেখে সেই বীরাঙ্গনা সন্তান সম্ভবা। সে অবস্থায় তাকে বিয়ে করে মুক্তিযোদ্ধা খালেক মন্ডল। বিয়ের পরে আরও এক সন্তানের জন্মহয় বীরাঙ্গনা সকিনা বিবির। মুক্তিযোদ্ধা খালেক মন্ডল দু’ ছেলেকেই নিজের সন্তানের পরিচয়ে বড় করে এবং মৃত্যুর আগে দু’ সন্তানের মধ্যে নিজের সমস্ত সম্পত্তি সমান ভাগ করে দেন। যুদ্ধের এতো দিন পর ঐ গ্রামে ঘুরতে আসে সেই বন্ধু মুক্তিযোদ্ধা জব্বার। বর্তমানে সে ল্যঙরা ফকির নামে পরিচিত। জব্বার কে দেখে চিনে ফেলে সকিনা বিবি। তাকে আদর যত্ন করে। পরিচয় হয় পরিবারের সকলের কাছে। এক পার্যায়ে প্রকাশ পায় মুক্তিযোদ্ধা খালেক মন্ডলের দুই ছেলের বড় ছেলে নিজের ছেলে নয়। সে যুদ্ধ সন্তান। এই নিয়ে গ্রামে হৈ চৈ পরে যায়। হৈ চৈ পরে মন্ডল বাড়িতেও। ছোট ছেলে বিজয় মন্ডল দাবী করছে বড় ভাই স্বাধীন মন্ডল তার একই মায়ের সন্তান হলেও একই পিতার সন্তান নয়। তাই তার পিতার সমস্ত সম্পত্তি একাই পাবে। এই নিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। চলে ঝগড়া বিবাদ। এক পর্যায়ে সমস্ত দোষ পরে মা সকিনা বিবির উপর। গ্রামবাসী ও দুই ভাইয়ের সিদ্ধান্ত মোতাবেক তার স্থান হয় গোয়াল ঘরে। এরকম দ্বন্দ্বে চরম পর্যায় মা আরো বেশী অপমানিত হয়ে বাড়ি ছেড়ে চলে যায়।